২৬/০২/২০২৬, ০:২৪ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ০:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই বিপ্লব হাইজ্যাক করে গঠিত রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরী হয়েছে : নাছির

জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা হাইজ্যাক করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, সে রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে। তারা একটি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে, তা এ দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালী সদরের সোনাপুর জিরোপয়েন্টে সোনাপুর কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রাথী এনবিএস রাসেল, সোনাপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. গিয়াস উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক বোরহান বিশালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ছাত্রদল সম্পাদক নাছির আরো বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তারা বিভিন্ন সময়ে দ্বিতীয় রিপাবলিকানের কথা বলেছে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের চাঙ্গা রাখার জন্যই এসব কথা বলছে। কিন্তু আদৌ তো তারা নির্বাচনের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। বাংলাদেশের অন্যতম বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সামগ্রিক আলাপ আলোচনার মধ্যে থাকলেও তারা কিন্তু মাঠে ময়দানে নির্বাচনের রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে তারা আসল ভাগাভাগি এবং নির্বাচনে কিভাবে জয়লাভ করবে সেসব বিষয়ে তারা নেগোসিয়েশন করছে।

ছাত্রদলের এই নেতা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের চারজন নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্য দিয়েছেন এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থি। আমরা মনে করি সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সাথে হওয়া উচিত।

প্রধান উপদেষ্টা এতদিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বললেও তিন সফরের আগে তিনি হঠাৎ করে এটি জুন মাসে নিয়ে গেছেন। একটি জনসাধারণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে।
পরে সন্ধ্যায় জেলা শহরের হাউজিং মারকাজ মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এসময় জেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, স্বেচ্ছাসেবক দলের জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমূখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালীতে ছাত্রদলের দোয়া ও গণ ইফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন