21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঈদের তৃতীয় দিনেও চিড়িয়াখানায় মানুষের ভিড়

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দর্শনীয় স্থানে বরাবরের মতোই প্রচণ্ড ভিড় লেগে থাকে। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় ছিল জনস্রোত।

বুধবার (২ এপ্রিল) সরেজমিনে জাতীয় চিড়িয়াখানায় দেখা যায়, হাজার হাজার মানুষের সমাগম। চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী আজ প্রায় দেড় লাখ মানুষ চিড়িয়াখানায় এসেছেন।

আজ দুপুরে দেখা যায়, মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে থেকে চিড়িয়াখানা যাওয়ার সড়কে ব্যাপক যানজট। দীর্ঘ সময় লোকজনকে যানজটে বসে থাকতে হচ্ছে। অনেকেই বাস থেকে নেমে হেঁটে চিড়িয়াখানায় যাচ্ছেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখানে বাঘ, ভালুক, হরিণ, সিংহ, বানর, জলহস্তী, কুমির, সাপ, ইম্পালা, গয়াল, লামা, ময়না, টিয়া, ক্যাঙারু, জিরাফ, জেব্রা, হাতি, ময়ূর, উটপাখি, ইমু, শঙ্খচিল, কুড়াবাজ, তিলাবাজ, গন্ডার, হায়েনাসহ ১৩৬ প্রজাতির তিন হাজার ৩৪টি প্রাণী ও পাখি রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদের দ্বিতীয় দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন