বিজ্ঞাপন

সুলপিনায় মুসুল্লিদের মাদকবিরোধী সভা ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের সুলপিনা গ্রামবাসির অংশগ্রহণে মাদকবিরোধী সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার বাদ জুমআ সুলপিনা জামে মসজিদ থেকে এ সভা ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। মিছিলে নেতৃত্ব দেন পূর্বাচল আরএকে বিল্ডার্সের চেয়ারম্যান আবুল কালাম মাস্টার।

বিজ্ঞাপন

এতে বক্তব্য দেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন, ইমতিয়াজ আহমেদ রনি,নুর হোসেন,দুলাল মিয়াসহ স্থানীয়রা।

এ সময় বক্তারা বলেন, পূর্বাচলে অব্যাহতভাবে মাদক বেড়ে গেছে। এতে সামাজিক নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তাই আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছি। এ পর্যন্ত বহু মাদকসেবী ও কারবারি ধরে পুলিশে দিয়েছি কিন্তু তা বন্ধ হচ্ছে না। পুলিশের সহযোগিতা কম পাচ্ছি। এ এলাকায় চিহ্নিত মাদককারবারির মাঝে সিরাজ মিয়া,ফাতেমা ,কুলসুম ,কবির হোসেন, নিলয় নামীয় মাদককারবারিরা সক্রিয়। আমরা এসবের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করবো।

পড়ুন : নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, কারফিউ জারি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন