বিজ্ঞাপন

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

ফিলিস্তিনে লাগাতার বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় ।

বিজ্ঞাপন

সে সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন, কেসি কলেজ প্রভাষক আলমগীর হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদের পক্ষে তৌফিক হাসান, বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রত্না খাতুন, কেসি কলেজ ছাত্রদের পক্ষে তাসদিদ হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ।

সে সময় বক্তারা বলেন, মুসলিম বিশ্ব দিনের পর দিন চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতির সৃস্টি হয়েছে । ইসরাইল ন্যাক্কারজনকভাবে যেভাবে মানুষ হত্যা করছে তা রিতিমতো মানবতার চরম লংঘন । ইতিহাস তাদের ক্ষমা করবে না । আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ।

সর্বোশেষ বক্তারা বলেন, ইসরাইলের সব ধরনের পন্য ব্যবহার বংকট করতে হবে । শেষে এ নির্মম হত্যায় শহীদদরে মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ।

পড়ুন : ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে ঢাকায় বিক্ষোভ

দেখুন : কাতার বিশ্বকাপে ইসরাইলকে হারালো ফিলিস্তিনি!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন