০১/০৩/২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে নাস্তিক চঞ্চলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন

ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিন নিয়ে কটুক্তির প্রতিবাদে চঞ্চল মাহমুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলার তৌহিদী জনতা।

বিজ্ঞাপন

আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি হুসাইন আহমাদ, সেক্রেটারি মুফতি মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে আমরা কৃতজ্ঞ। তবে এত বড় অপরাধের জন্য শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়। আমরা চাই, তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা করার সাহস না পায়।


তারা আরও বলেন, ইসলাম ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত নাস্তিক চঞ্চল মাহমুদকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দেওয়া হোক।

পড়ুন: মেহেরপুরে আল্লাহ তালাকে কটূক্তির অভিযোগে যুবককে গণধোলাই, পরে পুলিশের হাতে সোপর্দ

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন