২৫/০২/২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে চেক ডিজঅনার মামলায় সাংবাদিকের জেল

চেক ডিজঅনার মামলায় মুজিবনগর খবর ডট কম-এর উপদেষ্টা সম্পাদক আফসারুল হাসান সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইমদাদুল হক এই রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বাদী, ব্যবসায়ী হাসানুল মারুফ জানান, ব্যবসায়িক লেনদেনে সুমনের কাছে তার ৯৫,৩৮৭ টাকা পাওনা হয়। দীর্ঘ সময় ঘোরানোর পর গত বছরের ২০ আগস্ট তিনি পাওনা টাকার বিপরীতে রূপালী ব্যাংকের একটি চেক দেন। কিন্তু ব্যাংকে একাধিকবার চেষ্টার পরও পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরে বাদী আদালতের দ্বারস্থ হন।

হাসানুল মারুফ আরও অভিযোগ করেন, আফসারুল হাসান সুমন নিজেকে জনপ্রশাসন মন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চাকরি ও বিভিন্ন কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন। তিনি মুজিবনগর খবর ডট কমের উপদেষ্টা সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে সুযোগ-সুবিধা গ্রহণ করতেন বলেও জানান।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন ও সেলিম রেজা। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন ও রুৎ শোভা মন্ডল।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের জেল ও জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন