০৯/০২/২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীর দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

পটুয়াখালীর দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে দুমকী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুমকী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার প্রধান আসামি। ৫ আগষ্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার সূত্রে জানাগেছে ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে ২০২৪ সালের ৭ নভেম্বর তারিখে উপজেলার মুরাদিয়ার বাসিন্দা মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাকে আজ বুধবার সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে এক হত্যা মামলা‌য় ২৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন