২৫/০২/২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে দুই মাসে ১০৭টি মোবাইল ও ৬ লক্ষাধিক টাকা উদ্ধার

মেহেরপুরে জেলা পুলিশ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে চুরি হওয়া ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১০৭টি মোবাইল ফোন এবং ৬ লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন এবং টাকা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আখতার খানম।

এ সময় মেহেরপুর সদর উপজেলার ৬১টি, গাংনী উপজেলার ১৬টি এবং মুজিবনগর উপজেলার ৩০টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পাশাপাশি মেহেরপুর সদর উপজেলা এলাকায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৫ লক্ষ ১৭ হাজার টাকা এবং ভুলক্রমে পাঠানো ৯০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল প্রমুখ।

পুলিশ সুপার মাকসুদা আখতার খানম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পড়ুন: মেহেরপুরে চেক ডিজঅনার মামলায় সাংবাদিকের জেল

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন