০১/০৩/২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আইন নিজের হাতে তুলে নিলেই পুলিশ অ্যাকশন নেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব জাস্টিস অনেকটা কমে এসেছে। সিলেটের ঘটনায় অনেককে আইনের আওতায় আনা হয়েছে। এক্ষেত্রে কাউকে বাছাই করা হয়নি। সবার প্রতি একটাই অনুরোধ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি সিলেট সফরকালে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

অস্ত্র উদ্ধার নিয়ে তিনি বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিলেই পুলিশ অ্যাকশন নেবে। মব জাস্টিস পুলিশ ভয় পায় না।

৫ আগস্টের পর পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। রোজার সময় আপনারা দেখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। পুলিশের থেকে আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক অসুবিধা রয়েছে। থাকা খাওয়ার উন্নতি করা দরকার। এ বিষয়টি মিডিয়ারও দেখা দরকার।

পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই সম্পর্কে তিনি বলেন, এসব অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। তবে অ্যাকশন নিতে কিছুটা দেরি হয় কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।

ইন্টারপোলে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার আপডেট নিয়ে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যা ছিল ওই অবস্থায়ই আছে। আপডেট হলে আপনাদের জানাব।

বিজ্ঞাপন

পড়ুন : নববর্ষ সামনে রেখে নিরাপত্তা বাড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন