বিজ্ঞাপন

সারাদেশে যৌথ অভিযানে ৭ দিনে গ্রেপ্তার ৬০৮

দেশব্যাপী চলমান যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গত সাত দিনে মোট ৬০৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং অন্যান্য অবৈধ সামগ্রী।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ, পলাতক আসামি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ ৬০৮ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৯৫টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, ল্যাপটপ, জালনোট, বৈদেশিক মুদ্রা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ টার্মিনাল ও স্টেশনগুলোতে টহল জোরদার করেছে। গণপরিবহনে সচেতনতামূলক মাইকিং, কালোবাজারি রোধ, টিকিট বণ্টনের স্বচ্ছতা নিশ্চিতসহ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, মহাসড়কে বিকল্প রুট ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং ও রোড ব্লক প্রতিরোধেও কাজ করছে সেনা টহল দল। এতে করে যানজট হ্রাস পেয়েছে এবং যাত্রা হয়েছে নিরাপদ ও আরামদায়ক।

আইএসপিআর আরও জানায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দায়ীদের আটক করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছে। নিষিদ্ধ পলিথিন উৎপাদন কারখানা সিলগালা, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী, পূণ্যস্নান ও বাসন্তী পূজা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পড়ুন: হিজলায় জাটকা রক্ষা যৌথ অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ড সদস্য আহত

দেখুন: যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৭

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন