সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ, চুয়াডাঙ্গার আয়োজনে ঈদ-পরবর্তী পুনর্মিলনী এবং গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত ও নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে ঈশার নামাজের পরে চুয়াডাঙ্গা শহরের অদুরে অবস্থিত ভালাইপুর মোড়স্থ হামিরন নেসা আল কোরআন আদর্শ কওমি মাদরাসা সংলগ্ন মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আলহাজ মাওলানা বশির আহমাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মুফতী শোয়াইব আহমাদ কাসেমী।
বক্তারা বলেন, “ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে, অথচ বিশ্ব আজ নিরব। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব—গাজাবাসীর পাশে দাঁড়ানো, দোয়া করা এবং সাধ্যানুযায়ী সহায়তা করা।”
তারা আরও বলেন, “উলামায়ে কেরাম জাতির নৈতিক দিশারী। এই ঈদ পুনর্মিলনী আমাদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে, ইনশাআল্লাহ।”
পরিষদের মিডিয়া বিষয়ক সম্পাদক এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন, মুফতী আরিফ বিল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার, হাফেজ সারওয়ার হুসাইন, মাওলানা হাসানুজ্জামান, হাফেজ আবু ত্বলহা সুরুজ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জুনাইদ ও মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি মুফতী শোয়াইব আহমাদ কাসেমী গাজাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও মুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
পড়ুন: মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতিতে জনতার ঢল
দেখুন: রকেট ছুড়ে ই/স/রা/য়ে/ল/কে জবাব দিচ্ছে হা/মা/স, হাই অ্যালার্টে ই/রা/
ইম/


