১৯/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
24 C
Dhaka
১৯/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন

নানা উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ষবরণ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সেচ্ছাসেবী সংগঠন শহরে বর্ণাঢ্য বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের করে।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের চত্বর থেকে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নানান রঙে সাজিয়ে গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী, ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয়।

বর্ণাঢ্য ওই র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, সহকারী কমিশনার (ভ’মি) শাহিন আলম, পরিষদের অন্নান্য দপ্তরের সরকারি কর্মকর্তা, বিএনপির সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সংসদের সিনিয়র সহ-সাধারন সম্পাদক ও একাদ্বাশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহবায়ক হামিদুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

বিজ্ঞাপন


শহর ঘুরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।

এদিকে উপজেলা বিএনপির দু’টি পক্ষের আয়োজনে পৃথক পৃথকভাবে শহরে র‌্যালি বের করা হয়। শহরের থানা রোডে দলীয় কার্ষালয়ে সকাল দশটার সময় সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে নেতাকর্মীরা এবং ফয়লা রোডে বিকাল ৪ টায় হামিদুল ইসলাম হামিদ পক্ষের নেতাকর্মীরা বর্ষবরনের পান্তা উৎসব সহ আলোচনা সভা করে।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনও পৃথক পৃথকভাবে দিনব্যাপী নানা উৎসবের আয়োজন করে।

পড়ুন : ঝিনাইদহের শৈলকুপায় ঈদ আনন্দ শোভাযাত্রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন