২৫/০২/২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিতে এনসিপির প্রতিবাদ

ভোজ্যতেলের আকস্মিক মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ জানিয়েছে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি যে, ভোজ্যতেল ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আজ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়াও, গত কয়েক দিন ধরে বাজারে চালের দামেও বেশ অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে; যা জনদুর্ভোগ তৈরি করছে।

লক্ষণীয় যে, অভ্যুত্থান-পরবর্তীতে গত রমজান মাস থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও শাক-সবজির দাম স্থিতিশীল থাকায় জনমনে স্বস্তি বিরাজ করেছে। কিন্তু হঠাৎ করে এমন মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ইতোমধ্যে সৃষ্ট জনদুর্ভোগকে আরও বেশি ত্বরান্বিত করবে বলে এনসিপি মনে করে। ফলে আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। 

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দেশের বৃহৎ জনগোষ্ঠী নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির। ফলত, হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনে চাপ তৈরি করছে। আমরা মনে করি, শুধু ব্যবসায়ীদের দাবিতে নয়, বরং ভোক্তা সংগঠন ও শ্রমজীবী নাগরিকের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে দাম নির্ধারণই হবে সবচেয়ে গ্রহণযোগ্য ও ন্যায্য। 

বিবৃতিতে আরও বলা হয়, এ অবস্থায় জনস্বার্থে সরকারকে চাল ও ভোজ্যতেলসহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণে ভোক্তাদের অভিমত ও অধিকার-সংশ্লিষ্ট বিষয়াদিকে সর্বোচ্চ গুরুত্ব এবং পাশাপাশি এই হঠাৎ মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে চাল ও ভোজ্যতেলের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতায় আনার জোর দাবি জানায় এনসিপি।

বিজ্ঞাপন

পড়ুন : ভোট দেওয়ার বয়স ১৬, প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব এনসিপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন