বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরে ঢুকে হামলা

যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে জেলা আদালতের ভেতরে ঢুকে পেপার স্প্রে নিয়ে কয়েকজনের ওপর হামলা চালিয়েছে এক যুবক। এতে অন্তত তিনজন হয়েছেন। আটক করা হয়েছে হামলাকারীকে।

এপির প্রতিবেদন মতে, স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের উবার্ন জেলা আদালতে বিচার চলাকালে হামলার ঘটনা ঘটে। কয়েক মিনিটের মধ্যেই ও যুবককে ধরতে সক্ষম হয় পুলিশ।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। আদালত লবির সিসিটিভিতে ধরা পড়ে আরও ভয়ংকর দৃশ্য। তাতে দেখা যাচ্ছে, গ্যাস মাস্ক, হেলমেট, সানগ্লাস ও বিশেষ বুট পরে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।

আদালতের সিঁড়ি পেরিয়েই ঝাঁপিয়ে পড়েন কোর্ট অফিসারের ওপর। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পেপার স্প্রের ঝাঁঝ। মাঝখানে লোকজন পালাচ্ছেন প্রাণ বাঁচাতে। সন্ত্রাসী তখনও লবির ভেতরে।

হামলাকারীর লক্ষ্য পুলিশ, কোর্ট অফিসার, এমনকি সহকারী প্রসিকিউটর সবাইকে পেপার স্প্রে দিয়ে আক্রমণ করা। তবে এই লক্ষ্যে ব্যর্থ হন তিনি। সাতজন পুলিশ মিলে তাকে কিছুক্ষণের মধ্যেই পাকড়াও করতে সক্ষম হন। তবে এ ঘটনায় আহত হন একজন পুলিশ ও দুজন আদালতকর্মী।

পুলিশ জানায়, ধরা পড়া ব্যক্তির নাম নিকোলাস একারবার্গ। তিনি ম্যাসাচুসেটসের ইয়ারমাউথ পোর্টের বাসিন্দা। আটকের পর তাকে হাসপাতালে নেয়া হয়। তদন্তে বেরিয়ে নিকোলাস এর সঙ্গে ছিল আটটি পিপার স্প্রে ক্যানিস্টার ও দুটি স্মোক ক্যানিস্টার।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হয় ছয়টি হামলার মামলা। আদালতে জামিনও বাতিল করা হয়। তাকে পাঠানো হয় মানসিক ভারসাম্য পরীক্ষায়। আদালতে হাজিরার জন্য এই হামলাকারীকে ডাকা হয়েছে আগামী ২ মে।

বিজ্ঞাপন

পড়ুন : হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের অনুদান স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন