বিজ্ঞাপন

জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের

জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান জানান, স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অন্তত এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সংসদীয় আসন ৬০০-তে উন্নীত করে ৩০০ আসনে সরাসরি নারী প্রার্থী নির্বাচনসহ ১৫টি বিষয়ে ৪৩৩টি সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এই প্রস্তাবনা বাস্তবায়নের মধ্য দিয়ে নারীর প্রতি বৈষম্যের বিলুপ্তি ঘটবে।

শিরীন পারভীন হক বলেন, জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করা হয়েছে, যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে। তবে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে।

এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্ব অন্যান্য সদস্যরা। এসময় নারীর প্রতি বৈষম্য দূর করতে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

পড়ুন : নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন