১১/০২/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার নির্বাচনী এলাকায় গণঅধিকার পরিষদের শোডাউন

আওয়ামী লীগের দূর্গ বলে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক শোডাউন করেছে গণঅধিকার পরিষদ।
আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার তারাশী বাসস্ট্যান্ড থেকে গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বাসুর নেতৃত্বে শতাধিক মটরসাইকেল, অর্ধশত মাহিন্দ্র ও ইজিবাইক নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা গণসংযোগে বের হয়।

বিজ্ঞাপন

এরপর তারা উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসে উপজেলা পরিষদ চত্ত্বরে পথসভায় মিলিত হয়।

এ সময় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি, গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক নেয়ামুল হক নয়ন, উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া, যুগ্ম আহবায়ক জালাল দাড়িয়া, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম বক্তব্য রাখেন।

ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি বলেন, খুব শীঘ্রই গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকা গণ অধিকার পরিষদের শক্ত ঘাঁটিতে পরিণত হবে।আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি।

গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বলেন, গণ মানুষের দল হচ্ছে গণঅধিকার পরিষদ। তাই কোন সাধারণ মানুষকে হামলা বা মামলা দিয়ে হয়রানী করতে দিবো না। যদি কোন মানুষকে অহেতুক হয়রানী করা হয় তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে।

পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল

দেখুন: শেখ হাসিনা আসছেন, ভারতীয় মিডিয়ায় সয়লাব 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন