১৭/০২/২০২৬, ২৩:২১ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরিশালে পলিটেকনিক ছাত্রদের মহাসমাবেশ

২০২১ সালে নিয়োগ প্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদ সহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের সকল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মহাসমাবেশ হয়েছে।

বিজ্ঞাপন

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই সমাবেশ করে।

এর আগে তারা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেয়। এসময় শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে স্লোগান দিতে থাকে। এছাড়া নানা ধরনের ব্যানার, প্লাকার্ড নিয়ে মহা সমাবেশে অংশ নেয় শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা সহ ৬ দফা দাবি তুলে ধরেন।

এখানে ছাত্ররা বলেন, আজ তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচির আয়োজন করেছেন। তাদের ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা করেন।আর দাবি অচিরেই না মানা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের নামার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন: বরিশালে পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ ও মানববন্ধন

দেখুন: বরিশালে এক সাথে ঈদের নামাজ আদায় করলেন চাচা ভাতিজা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন