১০/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালী ৬ দফা দাবীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ,কঠোর হুঁশিয়ারি

ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের দাবী ৬ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শিক্ষার্থীরা বলেছে—দাবি না মানলে আন্দোলন আরও জোরদার হবে।

বিজ্ঞাপন

আজ রবিবার সকাল ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক পথ প্রদক্ষিন করে  কেন।কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

 সমাবেশে উক্ত ৬ দফা বাস্তবায়নে জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের  সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ইভান, ঊর্মি মীম, আশরাফুল আলম মিরাজ, মোঃ ইমনসহ অনেকে।
মোঃ ইভান বলেন, “আমরা মানসম্মত শিক্ষা চাই, শিল্প প্রশিক্ষণের নিশ্চয়তা চাই। এসব না থাকলে চাকরির বাজারে টিকে থাকা কঠিন। তাই আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

ঊর্মি মীম বলেন, “ল্যাব সরঞ্জামের অভাবে আমরা সঠিকভাবে প্র্যাকটিক্যাল শিখতে পারছি না। একজন শিক্ষার্থী হিসেবে এটা অত্যন্ত হতাশাজনক।”

আশরাফুল আলম মিরাজ বলেন, “ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে যদি সরকার এখনই পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনেট কর্মসূচিতে যাবো।”

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন। প্ল্যাকার্ড হাতে তারা ‘ছয় দফা মানতে হবে’, ‘আমরা ন্যায্য অধিকার চাই’সহ বিভিন্ন দাবি তুলে ধরে।

উল্লেখ্য, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা একই দাবিতে একযোগে সারাদেশে এ আন্দোলন করছে।

পড়ুন: পটুয়াখালীতে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃত ও এমপিওভূক্তর জন্য করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেখুন: এক বছরে দৃশ্যমান হবে পটুয়াখালী ইপিজেডের কাজ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন