১২/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বন্দরে কিশোর সোহান হত্যা: মুন্সিগঞ্জ থেকে প্রধান আসামি আটক

বন্দরে আলোচিত সোহান হত্যা মামলার এক ব্যাক্তি আটক করেছে র‍্যাব-১১। সোমবার (২১ এপ্রিল) রাত পৌনে ১টায় মুন্সিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র‍্যাব জানিয়েছে, তাদের নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

আটককৃত ব্যাক্তির নাম মো. কাজল মিয়া (৫৫)। সে বন্দর উপজেলার সালেহনগর এলাকার মৃত সামছু উদ্দিন প্রধান’র ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, গত বছর ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বন্দর সালেহনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একটি সংঘবদ্ধ দল কিশোর সোহানকে কুপিয়ে হত্যা করে। নিহত সোহান (১৫) হোসিয়ারি শ্রমিক আব্দুস সালাম মিয়ার ছেলে। সে রূপালী আবাসিক এলাকায় বসবাস করত এবং যানজট নিরসনকর্মী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিল। ঘটনার পরদিন, ১৫ অক্টোবর নিহতের মা আকলিমা বেগম বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কাজল মিয়াসহ একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। আটককৃত মো. কাজল মিয়াকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: চট্টগ্রাম বন্দরে রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

দেখুন: বন্দরে পণ্য ফেলে রাখলেই চারগুন জরিমানা, কতটা বাস্তবসম্মত নতুন নিয়ম?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন