০১/০৩/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে বিএনপি নেতার ওপর হামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকল্পে মালামাল সরবরাহকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর থানায় অভিযোগ জমা দিয়ে ফেরার পথে এক পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এ হামলা হয়েছে এবং সেখান থেকে তিনজন নেতাকর্মীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে একজনকে একটি দোনলা বন্দুকসহ পুলিশে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন


রোববার (২০ এপ্রিল) গভীর রাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার সামনে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় পাউবোর প্রকল্প থেকে ফেরার পথে প্রথম দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় বিএনপির স্থানীয় নেতা আব্দুল গফুরসহ অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হাসান ওরফে হাসান চেয়ারম্যান এবং জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর বলেন, প্রকল্প এলাকায় হেলাল গ্রুপের লোকজন আমাদের ওপর হামলা করে। তারা আমার কাছ থেকে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার লিখিত অভিযোগ দিতে আমরা রাতে থানায় যাই। অভিযোগ দিয়ে ফেরার পথে আবার হামলার শিকার হই। পুলিশের গাড়ি পাশে থাকা অবস্থাতেই আমাদের তিনজনকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে সুজনকে একটি আগ্নেয়াস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হাসান বলেন, আমরা থানায় গিয়ে শান্তিপূর্ণভাবে অভিযোগ জমা দিয়ে ফিরছিলাম। ফেরার সময় আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। যারা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে, তারা নিজেরাই একজনকে অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে নাটক সাজিয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনা ঘটেছে বিএনপির দুই পক্ষের মধ্যে। একজনকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পড়ুন : চট্টগ্রামের আইনজীবী হত্যায় ৩ মামলা, গ্রেফতার ৩৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন