বিজ্ঞাপন

নারী সঙ্গীত শিল্পীর ইউটিউব চ্যানেলে গান ডিলিট, এক যুবক কারাগারে

জয়পুরহাটে এক নারী সঙ্গীত শিল্পীর ইউটিউব চ্যালেনে গান ডিলিট করার অভিযোগে রাশেদ খান মিলন (৩২) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত রাশেদ খান মিলন হলেন জেলার ক্ষেতলাল উপজেলার বরতারা ইউনিয়নের খাড়িতা গ্রামের বেলালের ছেলে। তিনি সকালের সংযোগ২৪ নামক অনলাইন পোর্টাল চালানেও নেই কোন নিবন্ধন ও অফিস বা কার্যালয়।

মামলা সুত্রে জানাগেছে, ঢাকার এক নারী সঙ্গীত শিল্পীর একটি ইউটিউব চ্যালেন দেখভাল করতো রাশেদ খান। ওই ইউটিউব চ্যানেলটির ভ্যালুয়েশন ছিল প্রায় ২৫ লক্ষ টাকা৷ একসময় রাশেদ চ্যানেলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ওই চ্যানেলের সকল গানের ভিডিও ডিলিট করে দেয়। এ নিয়ে ঢাকার ওই নারী শিল্পী রাশেদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় অভিযোগ করেন। এনিয়ে থানায় দুই পক্ষকে নিয়ে কয়েকবার বৈঠকও করা হয়৷ কিন্তু এর সুরাহা না হওয়ায় ওই নারী ঢাকার সাইবার আদালতে মামলা করেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্র নাথ সিংহ জানান, ঢাকার সাইবার মামলার ওয়ারেন্ট মূলে রাশেদ খান মিলন নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পুলিশের অভিযানে ২৮ মোটরসাইকেল জব্দ

দেখুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ নীতিমালা বাতিলের দাবিতে সড়কে বাইকাররা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন