বিজ্ঞাপন
বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের অবকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর ফলে উপজেলা পর্যায়েই চিকিৎসাসেবার পরিধি বাড়বে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের অবকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগেও সরকার গুরুত্ব দিচ্ছে।’

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যখাতে এবারের বাজেটকে সর্বোচ্চ উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনবল সংকট দূর করতেও কাজ করা হচ্ছে। এরই মধ্যে দেশব্যাপী নার্স নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে পুলিশ ভেরিফিকেশন চলছে।’

চিকিৎসাসেবা ব্যবস্থার সার্বিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকার স্বাস্থ্য খাতে কেবল বড় বড় অবকাঠামো তৈরি করে লাখ লাখ টাকার অপচয় করেছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু ইমারত বা অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাকর্মী নিয়োগে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে নতুন নার্স নিয়োগের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ চলছে।

এদিকে দেশে এইচআইভি বা এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখার অংশ হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। হৃদরোগ প্রতিরোধে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন হওয়ার তাগিদ দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের ধূমপান বর্জনের আহ্বান জানান।

এ মসয় ভারতের পানিনীতির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উজানের নদীতে বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখতে চায় ভারত। এর বিপরীতে বাংলাদেশও নতুন বাঁধ নির্মাণের মাধ্যমে নিজেদের পানি সংরক্ষণের পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, তারা যদি ফারাক্কা পয়েন্টে পানি আটকে রাখে তবে বাংলাদেশও তিস্তায় বাঁধ দিয়ে পানি আটকে রাখবে এবং শুষ্ক মৌসুমে সেই সংরক্ষিত পানি দেশের বিভিন্ন জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।

সেমিনারে হৃদরোগের ঝুঁকি ও প্রতিরোধ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, অনেক সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাক পরিহার, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত ব্যায়ামের পরামর্শ দেন তারা।

এদিকে স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সোমবার (২৮ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্ত করা, ওষুধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অঙ্গ প্রতিস্থাপন খাতে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।

পাকিস্তানের কিডনি ও লিভার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার এবং গাম্বাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন হাইকমিশনার ইমরান হায়দার। তিনি জানান, গাম্বাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহী।

একই সঙ্গে বাংলাদেশে পরবর্তী লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে কারিগরি সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৈঠকে চিকিৎসাসামগ্রী ও ওষুধের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে টিকা ও ক্যানসারের ওষুধ রপ্তানি আরও বাড়াতে পারে। পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে পাকিস্তানি উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

পড়ুন : ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির নতুন মুখ, জামায়াতের প্রার্থী অপরিবর্তিত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন