২৭/০২/২০২৬, ১৯:৩১ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় বৈদ্যুতিক শকে যুবদল নেতার মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বৈদ্যুতিক শকে এক যুবদল নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবদল নেতা বজলুল হক হীরা (৫১) উপজেলার বিকশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামের মৃত আলী হায়দারের ছেলে।

বিজ্ঞাপন

নিহত বজলুল হক হীরা উপজেলা যুবদলের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এরআগে গত বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বজলুল হক হীরাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আইপিএস স্থাপন করতে গিয়ে বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন বজলুল হক হীরা। পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তবে বজলুল হক হীরার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সদালাপী, পরোপকারী ও পরহেজগার ব্যক্তি ছিলেন বলে জানান এলাকাবাসী।

যুবদল নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম।

পড়ুন: হত্যা মামলায় নেত্রকোনায় একজনের মৃত্যুদন্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদন্ড

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন