বিজ্ঞাপন

ডিবির হারুনের ঘনিষ্ঠ সহযোগীর ৪ ফ্ল্যাট-প্লট ক্রোকের আদেশ

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা-ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের ঢাকার একটি ফ্ল্যাট ও ১৮ কাঠার তিনটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, হারুনের নামে থাকা তিনটি প্লট ঢাকার উত্তরায় অবস্থিত। আর ১ হাজার ৫৭০ বর্গফুটের ফ্ল্যাটটিও উত্তরার ১০ নম্বর সেক্টরে।

এদিন হারুনের সহযোগীর এসব সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।

আবেদনে বলা হয়, ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির’ মাধ্যমে ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার ও নিকট ঘনিষ্ঠ আত্মীয়ের নামে দেশে বিদেশে ‘শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে জানা গেছে যে, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন এসব সম্পদ ‘বিক্রি বা হস্তান্তরের’ চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া প্রয়োজন মনে করে আদালতের অনুমতি চায় সংস্থাটি।

বিজ্ঞাপন

পড়ুন : ১৫ বিচারকের সম্পদের তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়কে দুদকের চিঠি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন