ফেনীর পরশুরাম সীমান্তে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে একই পরিবারের চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাতে উপজেলার বাশঁপাদুয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হরেন্দ্র কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল, তার স্ত্রী সঞ্জীতা রানী শীল, ছেলে নোবেল চন্দ্র শীল ও মেয়ে বর্ষা রানী শীল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি টহল দল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হবে।
বিজ্ঞাপন


