১২/০২/২০২৬, ২৩:৪৬ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উৎসবমূখর পরিবেশে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১০টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লতিফুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ৩ জন প্রার্থী হলেন-মোঃ সাহাবুদ্দীন খোকন, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন-মোঃ মোকসেদ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, শংকর কুমার রায়।

বিজ্ঞাপন


সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন-মোঃ নয়ন, মোঃ জাকির হোসেন, মোঃ মাসুদ রানা, অর্থ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মোঃ আব্দুস সাত্তার, মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মােঃ লাবু, মোঃ সুমন, প্রচার সম্পাদক পদে দুইজন প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সোহাগ হোসেন।

আর কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থী হলেন-মোছাঃ মর্জিনা খাতুন, মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম।

এই নির্বাচনে সর্বমোট ৩ হাজার ৮৮৫ জন শ্রমিক ভোটারের মধ্যে ৩৪৪০ জন ভোটার ভোট প্রদান করেছেন।

ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুল মজিদ।

পড়ুন : দিনাজপুরে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন