২৬/০২/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর ২৯ হাজার ৩১০কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল কিনে দুইটি গোডাউনে মজুত করে রাখা হয়েছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। এময় দুইটি গোডাউন থেকে মোট ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ করা হয়।

এ বিষয়ে রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, অভিযানের সময় চালের কোন মালিককে পাওয়া যায়নি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় ১৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন