১০/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম ওরফে জাবের (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার সংলগ্ন পানি জাদুঘরের সামনে এ দু্র্ঘটনা ঘটে। মৃত জাবের কুয়াকাটা এলাকার হুইছেন পাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সে হুইছেন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন


নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পাখিমারা এলাকার নানা বাড়ি বেড়াতে এসেছিলো জাবের। দুপুরে পানি জাদুঘরের সামনের মহাসড়কে নানা সালাম এর সঙ্গে দাড়িয়ে ছিলো শিশুটি। এসময় পর্যটকবাহী একটি মাইক্রোবাস কুয়াকাটা থেকে মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। তাৎক্ষণিক শিশুটির স্বজনসহ গাড়িতে থাকা পর্যটকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জাবেরের পরিবারে চলছে শোকের মাতম।

পড়ুন: পটুয়াখালী ৬ দফা দাবীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ,কঠোর হুঁশিয়ারি

দেখুন: এক বছরে দৃশ্যমান হবে পটুয়াখালী ইপিজেডের কাজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন