২৫/০২/২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নওগাঁর মান্দায় চাল বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রিয়াদ হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার প্রসাদপুর-ফেরিঘাট সড়কের বৈরাগিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ হোসেন উপজেলার জামদই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে এবারে জামদই গতিউল্লা আলিম মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

স্থানীয়রা জানান, চাল বোঝাই একটি ট্রাক গোডাউনে যাওয়ার জন্য বৈরাগিপাড়া মোড়ে
মোড় ঘুরছিলেন। এ সময় প্রসাদপুর বাজারের দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল ট্রাকটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থাকা নিহত রিয়াদ হোসেন ও আহত ফাহিম হোসেন রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে রিয়াদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ফাহিমের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত রিয়াদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় ১৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন