আওয়ামী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ

আওয়ামী সন্ত্রাস-নাশকতা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের মুক্তির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জামায়েতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে জেলা নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা সেক্রেটারি আ স ম সায়েম, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌর আমির আসাদুল্লাহ আল গালিব, ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার অফিস সম্পাদক শাকিব আল হাসনসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ যখন শান্তি ও স্বস্তিতে বসবাস করতে চায়, ঠিক তখনই আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনে যারা আছেন আপনারা কঠোর অবস্থান গ্রহণ করুন। আপনারা ভোটের আগে বলেছিলেন সবার আগে বাংলাদেশ, এখন হয়েছে সবার আগে বিএনপি।

বক্তারা আরও বলেন, সারাদেশে যেকোনো ধরনের নৈরাজ্য ও নাশকতা রুখে দিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করবে। অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে বায়ুদূষণ: দুই স্টিল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন