২৫/০২/২০২৬, ০:৩৩ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরায় ট্রাকের ধাক্কায় নাঈম নামে এসএসসি পরীক্ষার্থী নিহত

বিমানবন্দর মহাসড়ক বিএনএস সেন্টার এলাকায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়,আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নাঈমের সহপাঠীরা জানায়, তারা উত্তরা হাই স্কুলের শিক্ষার্থী। তাদের এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজ। আজ ব্যবসায়িক শিক্ষা পরীক্ষা শেষে নাঈম ও তার সহপাঠীরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী বিআরটিসির দ্রতগামী একটি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে নাঈম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পথচারীরা আহত নাঈমকে দ্রুত উত্তরা ১নং সেক্টর মহিলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার বেগতিক দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত নাঈমের মা মনোয়ারা বেগম জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলায়। তার বাবার নাম নজরুল ইসলাম। তারা বর্তমানে উত্তরা ১৪ নম্বর সেক্টর পাকুরিয়া এলাকায় থাকেন।

ঢামেক পুলিশ ক্যাম্প সুত্রে জানা যায়, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ নাগরিক টেলিভিশনকে বলেন, ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২২-৯৯৮৭) আটক করা হয়েছে, তবে চালক কৌশলে পালিয়ে গেছে।

পড়ুন : নওগাঁয় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন