অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে আজিমপুরে সড়ক অবরোধ

অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছার অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং পদত্যাগের একদফা দাবিতে আজিমপুর-মিরপুর সড়কের দু’পাশ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টা থেকে নীলক্ষেত সংলগ্ন আজিমপুর সড়কে অবস্থান নেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অভিযোগ, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করার প্রতিবাদে গত বৃহস্পতিবার সকাল থেকেই অধ্যক্ষকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশি সহায়তায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা ও লাঠিচার্জ চালায়। এতে তাঁদের কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এই হামলার প্রতিবাদে ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থীরা আজিমপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা “জবাব চাই, জবাব চাই, মধ্যরাতে হামলা কেন; বোনের গায়ে হাত কেন, জবাব চাই, জবাব চাই; পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে”সহ নানা স্লোগান দিতে থাকেন। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে “মধ্যরাতে হামলা কেন? ক্যাম্পাসে পুলিশ কেন?”, “বোনের হিজাব টানলি কেন?” ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

আন্দোলনরত এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি, তাহলে কেন আমাদের পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে? কেন এই হামলা? পুলিশ আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, লাঠি চার্জ করেছে।”

তবে পুলিশের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে। লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন এ বিষয়ে বলেন, “ক্যাম্পাস ও কলেজের গেটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে আনুমানিক ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী রাস্তার দু’পাশে বসে স্লোগান দিচ্ছে এবং দাবি জানাচ্ছে, এতে যানবাহন চলাচলে বড় কোনো বাধা হচ্ছে না।”

তিনি আরও জানান, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের একটি নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে পুলিশ দূরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ (অবজার্ভ) করছে। এর আগে রাত সাড়ে ১২টার দিকে ডক্টর মেহেরুন্নেছাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হয়; তিনি বর্তমানে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পড়ুন : কালিয়াকৈরে শান্ত পরিবেশ অশান্ত করতে দেওয়া হবে না : ডিআইজি মোস্তাফিজুর রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন