হজ্জে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ধৈর্য্য সহকারে চলার আহ্বান । আলাউদ্দিন হজ্জ কাফেলা কর্তৃক আয়োজিত আজ শনিবার ২৬ ই এপ্রিল ২০২৫ সালের হজ্জে গমনকারীদের প্রশিক্ষণ ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে সবাইকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ড. মোঃ গোলাম ছারোয়ার।
পবিত্র হজ্ব একটি শারীরিক ও আর্থিক ইবাদত। আর্থিক ও শারীরিক সক্ষমতায় প্রাথমিকভাবে উত্তীর্ণরাই পবিত্র হজ্বের অনুমতি লাভ করেছেন। একইভাবে শরিরীক সক্ষমতা যেন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে হজ্জের সকল অনুশাসন সঠিক ও সফলভাবে সম্পন্ন করতে পারে সেজন্যই স্বাস্থ্য বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই সকলে নিজ নিজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘ ৪৫ দিনের যথাযথ ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ এবং আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহার নিশ্চিত করতে হবে।
যেহেতু হজ্জ একটি সামাজিক ও আত্নীক উন্নয়নের ইবাদত তাই মুসলিম উম্মাহর বিশ্বের সর্ববৃহৎ সম্মেলন তাই সবাইকে অতি ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে আল্লাহর রেজাবন্দি হাসিলের আহ্বান জানান অধ্যাপক ড. ছারোয়ার। আলাউদ্দিন হজ্ব কাফেলার সত্বাধিকারী মাওলানা মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও মাওলানা মোঃ খলিলুর রহমানের পরিচালনায় এম এ মান্নান শেখ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ রেজাউন নবী, সরকারি শাহসুলতান কলেজের সাবেক অধ্যাপক মোঃ সামছুল হক মন্ডল।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার মোসাদ্দেস মাওলানা নাজমুল হক হাক্কানী ও বগুড়া চকসূত্রাপুর মাদ্রাসার মোসাদ্দেস মাওলানা মোঃ শামীম আহমেদ ও উপস্থিত ওলামায়ে কেরামগন।
পড়ুন: হজের নতুন বিধিমালা প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ
দেখুন: ৮ হাজার ৬৪০ কিলোমিটার হেঁটে হজ করতে গেলেন যুবক
ইম/


