বিজ্ঞাপন

জয়পুরহাটে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনসহ ১৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

জয়পুরহাট সরকারি কলেজে চলমান সংকটের সমাধান ও জুলাই বিপ্লবের আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনসহ ১৩ দফার দাবিতে অধ্যক্ষ মিজানুর রহমান নিকটে স্মারকলিপি প্রদান করেন ছাত্রশিবিরের জসক শাখা। রোববার দুপুরে কলেজের অধ্যক্ষের নিকট স্মারকলিপি জমা দেন ছাত্রশিবিরের জসক শাখার দায়িত্বশীলরা।

এসময় জয়পুরহাট সরকারি কলেজ শাখার সভাপতি পিয়ারুল ইসলাম, সেক্রেটারি ফরহাদ আলী, সাহিত্য ও মিডিয়া সম্পাদক এমজে. নাঈমসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও জনশক্তি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন


অনগ্রসর এলাকা বিবেচনায় শিক্ষার্থীদের সেশন ফি শিক্ষামন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে সর্বনিম্ন পরিমাণ নিধারণ করা, পরিবহন ফি এর ক্রমাগত অযৌক্তিক বৃদ্ধি প্রত্যাহার করা, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত নিশ্চিত, প্রত্যেক ডিপার্টমেন্টে ক্লাস নিশ্চিতসহ প্রস্তাবিত ১৩ দফা বাস্তবায়ন করলে কলেজ ক্যাম্পাসকে ঢেলে সাজালে জুলাই বিপ্লবের শহীদ-গাজীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেই বিশ্বাস করে ইসলামী ছাত্রশিবির।

পড়ুন : জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন