বিজ্ঞাপন

চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমনের শিকার এক নারী

বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমনের শিকার হয়ে এস্টার বম (৩১) নামের এক নারী আহত হয়েছেন। আহত নারী বর্তমানে বান্দরবানে একটি বেসরকারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবান-থানচি সড়কের ১৭ মাইলে চোয়ানচুংপাড়া বম ছাত্রাবাসের এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ত্রী সন্তানসহ মোটরসাইকেলে করে বান্দরবান- থানচি সড়কের ৫ মাইলে নিজেদের বেথানিপাড়া থেকে এম্পুপাড়ায় যাচ্ছিলেন। ১৭ মাইলে চোয়ানচুংপাড়া বম হোস্টেল পেরিয়ে সড়কটির ঢালুতে নামার সময় জঙ্গল থেকে একটি ভাল্লুক অতর্কিতভাবে হামলা চালায়।চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সেখান থেকে বান্দরবান সদরে ইম্মানুয়েল মেডিকেল সেন্টারে আনা হয়।

ভুক্তভোগীর স্বামী লাল তান জুয়েল বম বলেন, হঠাৎ করে জঙ্গল থেকে নেমে তার স্ত্রীকে ভাল্লুক আক্রমণ করে। তবে মোটরসাইকেলের নিচে চাপা থাকায় তাকে ও দাঁড়িয়ে থাকা তাদের শিশু সন্তানকে ভাল্লুকটি আক্রমণ করতে পারেনি। সে সময় তাদের ভাল্লুকটির উচ্চতা আনুমানিক পাঁচ ফুট হবে বলে জানান তিনি।

ইমানুয়েল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ভাল্লুকের আক্রমণে ওই নারীর কোমড়ের ওপরে, পিঠেসহ শরীরের কয়েকটি স্থানে ক্ষত হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। ভুক্তভোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে ওই নারী শঙ্কামুক্ত বলে তিনি জানান।

টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, যাওয়ার পথে ভাল্লুক আক্রমনে এক নারী শিকার হয়েছে বলে খবর পেয়েছি।

উল্লেখ্য, ২০২১ সালে চিম্বুক পাহাড়ের পাবলা হেডম্যানপাড়ায় ভাল্লুকের আক্রমণে এক শিশুসহ দুজন আহত হয়েছিল। ২০২০ সালেও ভাল্লুকের আক্রমণে চিম্বুকপাড়া ও থানচিতে চারজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বান্দরবানে বাড়ছে অপহরণ, আতঙ্কে স্থানীয়রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন