29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০, আহত হাজার ছাড়াল

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। রোববার (২৭ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্দর আব্বাস ইরানের একটি গুরুত্বপূর্ণ ও অত্যাধুনিক সমুদ্র বন্দর। এটি রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে পারস্য উপসাগরে ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত।

ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) বন্দর আব্বাসের শহিদ রেজায়ি বন্দরে বিস্ফোরণ ঘটে এবং এরপর আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। বিস্ফোরণের ধাক্কায় সেখানে উপস্থিত অনেকেই এদিক-ওদিক ছিটকে পড়ে।

বিস্ফোরণের কারণ নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি তেহরান। তবে প্রশাসনের দাবি, এ বিস্ফোরণের সঙ্গে তেল শিল্পের কোনো যোগসূত্র নেই।

এদিকে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় একদিনের সাধারণ শোক ঘোষণা করেছে দেশটির সরকার। সোমবার (২৮ এপ্রিল) সমগ্র ইরানজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রোববার বলেন, সরকার আগামীকাল সোমবার দেশজুড়ে সাধারণ শোক দিবস ঘোষণা করেছে। তিনি আরও জানান, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বন্দর আব্বাসে বিস্ফোরণস্থল পর্যবেক্ষণ করেছেন।

ইরানের প্রেসিডেন্ট রোববার (২৭ এপ্রিল) বিকেলে শহীদ রেজাই বন্দরে বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি এবং এই ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করতে হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে পৌঁছান।

এরপর তিনি প্রাদেশিক সংকট মোকাবিলা বিষয়ক সদর দফতরের একটি বিশেষ জরুরি সভায় যোগ দেন, যা মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন