বিজ্ঞাপন

কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনে র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

পড়ুন: জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী ও আলোচনা সভা

দেখুন: ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, নেতৃত্বে আছেন কারা?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন