বিজ্ঞাপন

নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল. এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫।

বিজ্ঞাপন

সোমবার (২৮ এপ্রিল) এ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।

এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, থানার অফিসার ইনচার্জ মো. আমিনূল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন ও সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু অমল চন্দ্র সরকার, ইসলামী আন্দোলন পৌর সাধারণ সম্পাদক মাসুদ রানা, জমিয়তে ইসলামের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমেদ, ব্র্যাকের এরিয়া অফিসার (SELP) কানিজ তসলিমা রিনথী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সমন্বয়কারি নার্গিস আক্তার প্রমুখ।

পড়ুন: মায়ের শোক কাটতে না কাটতেই নেত্রকোনায় বজ্রপাতে শিক্ষকের মৃত্যু

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন