১২/০২/২০২৬, ২০:৩৭ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ২০:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি ধাওয়া

নারায়ণগঞ্জ আদালত চত্বরে ক্ষুব্ধ আইনজীবী ও কিছু জনতার কিল-ঘুষির শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদরাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর শেষে বের করার সময় এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক আইনমন্ত্রীকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রথমে সকালে কড়া নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেয়া হয়। পরে এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থী আইনজীবীরা কিল-ঘুষি দিয়ে ধাওয়া করে। পুলিশ দ্রুত তাকে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় আনিসুল হককে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ অগাস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় ২২ অগাস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী দিপু মনি, আনিসুল হক, ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

পড়ুন: জয়পুরহাটে স্কুলছাত্র কাফি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

দেখুন: ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা, গ্রেফতার ও বিচারের সর্বশেষ খবর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন