১৫/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কচুয়ায় এসএসসি পরীক্ষার্থী ছেলে এইচএসসি পড়ুয়া মেয়েকে নিয়ে উধাও

চাঁদপুরের কচুয়ায় এসএসসি পরীক্ষার্থী ছেলে এক এইচএসসি পড়ুয়া প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেয়ের মা রিতা আক্তার ঘটনার ১ দিন পর কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

২৮ এপ্রিল সোমবার রাতে চাঞ্চল্যকর এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়, কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালচোঁ গ্রামের মজুমদার বাড়ির মারুফ মজুমদারের ষোড়সি কন্যা এইচএসসি পড়ুয়া মেয়েকে নিয়ে একই ইউনিয়নের দরিয়া হায়াতপুর গ্রামের এমরান হোসেনের এসএসসি পরীক্ষার্থী ছেলে প্রেমিক তামিম ওরফে সৈকত (১২) নিয়ে উধাও হযে যায়। ২৩ এপ্রিল এমন কান্ডের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উভয়পক্ষকে আজ সোমবার সকালে কচুয়া থানা পুলিশ হাজির হতে নির্দেশনা দেয়। মেয়ের পক্ষ থানায় হাজির হলেও ছেলের পক্ষ ছেলেকে নিয়ে হাজির করতে গড়িমসি করাতে বিষয়টি জানাজানি হয়। এতে করে পুলিশ উপায়ান্তর না পেয়ে মেয়েকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত প্রেমিক ও প্রেমিকা ২ লক্ষ টাকা দেনমোহরে হাজীগঞ্জ উপজেলার একটি কাজী অফিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

এ বিষয়ে চাঁদপুরের কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, থানায় লিখিত অভিযোগ করার পর মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের কচুয়ায় বাড়ী থেকে ডেকে এনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন