বিজ্ঞাপন

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে জড়াবেন না : পুলিশ সদরদপ্তর

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে কারও সঙ্গে আর্থিক অনিয়মে জড়াবেন না। কেউ প্রতারণার চেষ্টা করলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনস্টেবল পদে নিয়োগ চলছে। এ নিয়োগপ্রক্রিয়ায় শুধু মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে।

কনস্টেবল পদে নিয়োগ পেতে কারও প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে কাছের থানায় বা পুলিশ সুপারের অফিসে জানাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

পড়ুন : বিভিন্ন মামলায় নিরীহদের আসামি করা হচ্ছে : আইজিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন