19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরের কোনাবাড়ীতে দুই পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত এম এম এবং মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮ টার সময় কারখানার গেটে এসে শ্রমিকরা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এনিয়ে শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক সহ:ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) স্বাক্ষরিত কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয় এম এম ও মামুন নীটওয়্যার লিমিটেড এ কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সকাল ৮ টার সময় কারখানা চালু হলে গার্মেন্টস ডিভিশন, ক্রীন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকগন কারখানায় প্রবেশ করে তাদের কাজের প্রতি ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা প্রকাশ করে অবৈধভাবে কাজ বন্ধ করে এবং উচ্ছৃংখলতা করে। কারখানা কর্তৃপক্ষ উক্ত ডিভিশনের শ্রমিকগনকে তাদের কাজ শুরু করার জন্য বারবার অনুরোধ করা সত্বেও তারা কোন যৌক্তিক কারণ ছাড়া কারখানাতে উপস্থিত হয়েও কাজ করা থেকে বিরত থাকে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, এম এম
এবং মামুন নীটওয়্যার লিঃ শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন।

পড়ুন: গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন