১০/০২/২০২৬, ২৩:৩৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২৩:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাষ্ট্রকাঠামো মেরামতে কালীগঞ্জ বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরন করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বুধবার (৩০ এপ্রিল) সকালে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় পৌরসভাধীন আড়পাড়া,নদীপাড়া এলাকায় এ লিফলেট বিতরণ করে এবং পাড়া মহল্লায় অসুস্থ নেতা-কর্মীদের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

এ সময় কালিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায় ওহেদ আলী লস্কার,জবেদ আলী লস্কার,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপন,উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ,সদস্য সচিব মৌসুম উদ্দীন শোভন,পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম,পৌর ছাত্রদলের য়ুগ্ন আহবায়ক ইসরাফিল হোসেন জুয়েল,উপজেলা বিএনপি অন্যতম নেতা খালিদ সাইফুল্লা মিলন ,পৌর বিএনপি নেতা মনিরুজ্জামান লাল,দেলোয়ার হোসেন,আড়পাড়া ওয়ার্ড বিএনপি নেতা শওকত হোসেন ফেলু,আড়পাড়া ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তোহিদুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি দেশ।

পড়ুন: ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই : তারেক রহমান

দেখুন: ‘রাষ্ট্র মেরামতে’ বিএনপির ২৭ দফার রূপরেখা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন