০২/০৩/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের

ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলী এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন তিনি। তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন ঢালিউড কিং। গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের।

নায়কের পরিবারের মতে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব খান। আর এ কারণেই শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা। এর জন্য শাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে। গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের।

বিজ্ঞাপন


আমরা একটু নজর রাখলেই দেখতে পাই যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। আর এ কারণেই শাকিবের পরিবার তাকে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন। তাছাড়া দুজনই এখন শাকিবের অতীত। অথচ তারা এখনও শাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন। তাদের পুত্র সন্তানেরা নিয়মিত বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। তাতে করে শাকিব খানের নতুন সংসার করার সিদ্ধান্ত শুধু কল্পনায় থেকে যাবে, বাস্তবে নয়!


এদিকে শাকিবের বাড়িতে যাওয়ায় নিষেধ রয়েছে অপু ও বুবলীর। এ ছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের। তারা শাকিব খানকে নিয়ে বেশ শক্ত অবস্থানেই আছেন।

মানুষ মাত্রই ভুল করে। সুপারস্টার শাকিব খানও আমাদের মতনই একজন। দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন তিনি। আর তাই এবার পরিবারের পছন্দেই বিয়েতে সম্মতি দিয়েছেন তাদের প্রিয় ছেলে। সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে এ বছরের বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন ঢালিউড কিং শাকিব খান। সবমিলিয়ে ২০২৫ সালটা বেশ পজিটিভ যাচ্ছে সবার প্রিয় শাকিবের জন্য।

পড়ুন : শাকিবের বরবাদ কী পারবে ১০০ কোটির মাইলফলক ছুঁতে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন