পবিত্র আল কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ ও অপরাধী অমল চন্দ্র সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাজধানীর উত্তরখানে ইত্তেহাদুল ওলামা, স্থানীয় আলেম সমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন।
জানা যায়, ইতিমধ্যে মৈয়নারটেক বাজার থেকে অমল চন্দ্র সরকারকে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ।
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে গতকাল ২৯ এপ্রিল উত্তরখানের বিভিন্ন এলাকার মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ সাধারণ মুসলমান মৈয়নারটেক এলাকায় প্রতিবাদ সভা করেন। সভা শেষে তারা বিক্ষোভ মিছিল করে মৈয়নাটেক বাজার থেকে পাড়া মহল্লায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তরখান থানায় যায়।
এ সময় তারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে উত্তরখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউর রহমানকে একটি স্মারকলিপি প্রদান করেন।

সুত্রে জানা যায়, স্মারকলিপিতে উল্লেখ রয়েছে মৈয়নারটেক বাজার ফার্মেসী ব্যবসায়ী অমল চন্দ্র সরকার নিজের ভেরিফাইড ফেসবুকে মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন ও হৃৎপিন্ডের চালিকাশক্তি পবিত্র মহাগ্রন্থ আল কুরআনকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। যা ধর্মপ্রাণ মুসলমান সহ অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়।
এ সময় তারা ওসিকে বলেন, আপনি নিজেও দেখেছেন কিভাবে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনকে গালি দেওয়া হয়েছে। অপরাধীকে আপনি নিজেই থানা হাজতে নিয়ে এসেছেন। আপনি অত্যন্ত চমৎকার দায়িত্বের পরিচয় দিয়েছেন। এ সময় আলেম ওলামারা ওসি জিয়াউর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইতিমধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ওসির নিকট ধর্মপ্রাণ সকল মুসলমানদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা বোরহানউদ্দিন, মাওলানা মোকাররম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল, মাইমুন, মাওলানা কাজী কবির হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা এমদাদুল্লাহ প্রমুখ। এছাড়াও এলাকার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
পড়ুন : http://উত্তরায় আ.লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে “জুলাই ব্রিগেড”-এর আত্মপ্রকাশ


