গাজীপুর নগরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার দুপুর ২টার দিকে এ খবর জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
এর আগে বেলা পৌনে ১২ টার দিকে কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ জানান।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গুদামটিতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানাতে পারেননি এই কর্মকর্তা।
আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
পড়ুন: গাজীপুরে ডিবি পরিচয়ে লুট করা ২২ লাখ টাকা উদ্ধার, প্রেপ্তার ৪
দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল
এস


