33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে র‌্যাব-১১ এর অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপিতে এসব তথ্য জানায় র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম। তিনি জানান এর আগে শুক্রবার(২ মে) রাতে সদর উপজেলার মাধবদী থানার খরনমদি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়ার সোহরাব হোসেনের ছেলে হৃদয় মিয়া (২৩) এবং ব্রাহ্মণপাড়ার ফিরোজ খানের ছেলে রবিন খান (৩৫)।

বিজ্ঞাপন

নরসিংদী ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম আরো জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাধবদী থানার খরনমদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। তারা প্রাইভেটকারের ব্যাক ঢালার ভিতরে ফল-মূলের সাথে অভিনব কায়দায় মাদক বহন করছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাগত মাদক ব্যাবসায়ী বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আটককৃদের থানা পুলিশের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পড়ুন: মহান মে দিবস উপলক্ষ্যে নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেখুন: নরসিংদীতে ড্রাগন চাষে বিপ্লবের আশাবাদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন