28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চার দফা দাবিতে বরগুনার আমতলীতে ইসলামি শ্রমিক আন্দোলনের মানববন্ধন

বরগুনার আমতলী – পুরাকাটা ইজারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের ভাড়া ফ্রি করাসহ ফেরিতে মোটরসাইকেল বাই সাইকেল ও রিকশা ফ্রিতে পাড়ার করা। এই চার দফা দাবি দাবিতে।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) সকাল ১১টায় আমতলী ফেরিঘাট এলাকায় ‘শ্রমিক আন্দোলন বাংলাদেশ’-এর আমতলী উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মীর মুহাঃ সুলাইমান, মৌ-লোভী মোঃ শাহ আলম, মুফতি ওমর ফারুক জিহাদি, মাওঃ সাইফুল ইসলাম ও কাজী আল আমিন।

বক্তারা বলেন, আমতলী পুরাকাটা খেয়া ঘাট দিয়ে প্রতিদিন হাজারো অসহায় মানুষ জরুরি প্রয়োজনে পারাপার করতে হয়। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এখানে ধার্যকৃত ২৫ টাকা সকলের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই খেয়া ঘাটের ইজাদার বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করার দাবিতে আমাদের এই মানববন্ধন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাওসহ কঠোর কঠোর আন্দোলন করা হবে।

পড়ুন: আ.লীগ নিষিদ্ধসহ চার দফা দাবিতে শাহবাগে শহীদি সমাবেশ

দেখুন: চার দফা দাবিতে সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন