২৭/০২/২০২৬, ১৫:৪৩ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৫:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা ডিবি কর্তৃক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে ভুক্তভোগীর দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

ঢাকা ডিবি কর্তৃক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হীরামনি এলাকার বাসিন্দা মোঃ জিয়াউল।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) বেলা ১২ টার সময় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ জিয়াউল এর পক্ষে নুরনবী জুয়েল।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,গত ২০২১ সালের ২০ জুন আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে মোঃ জিয়াউর রহমান,মোঃ দুলাল মুন্সি, নুরনবী জুয়েল (বক্তব্য পাঠকারী) ও প্রতিবেশী ইউনিয়নের বাসিন্দা মোঃ বাদল ইসলাম একটি বাগানে লিচু খাচ্ছিলেন । এসময় দুটি হাইয়েস মাইক্রোবাস থেকে সাদা পোশাকে ২০-২৫ জন লোক নেমে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাদের জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে ঢাকা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তারপর আমাদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে ফোনে পরিবারের কাছে ৩২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারই প্রেক্ষিতে পরিবারের ৪ জন প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম, মোঃ মেজর জলিল, মোঃ মাসুদ রানা এবং মোঃ টুটুল ইসলাম ২০২১ সালের ২২ জুন ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে পৌঁছে তাদেরকে ২ লাখ টাকা প্রদান করে। টাকা নেওয়ার পরও ডিবি সদস্যরা আমাদের ছেড়ে না দিয়ে ২৪/০৬/২০২১ আমাদের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে হাতিরঝিল থানার মাধ্যমে আদালতে চালান করে দেওয়া হয়। যার মামলা নম্বর জিআর-২৮৮/ ২১, বর্তমানে মামলা ১০৫৩/২২ নম্বরে চলমান।

এদিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারী উল্লেখ করেন, ডিবি সদস্যরা তাদের দাবিকৃত টাকা না পেয়ে মিথ্যা মামলায় ঘটনাস্থল দেখায় ঢাকা শহরের হাতিরঝিল থানার ৩৫ নং ওয়ার্ডের মগবাজার রেললাইনের পাশে। যা সম্পূর্ণরূপে মিথ্যা। নিয়ে গেলো বীরগঞ্জ হতে ঘটনাস্থল দেখালো হাতিরঝিল থানা এলাকায়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। পাশাপাশি ডিবি অফিসের সিসি ফুটেজ সিসি ফুটেজ আদালতের মাধ্যমে পেলে আমরা মিথ্যা মামলার হয়রানি থেকে নিষ্কৃতি পাবো বলে লিখিত বক্তব্যে নুরনবী জুয়েল জানান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ দুলাল মুন্সি, মোঃ জিয়াউল, রফিকুল ইসলাম ও মোঃ মোফাজ্জল।

পড়ুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ 

দেখুন: আজ শনিবার ঢাকার যেসব এলাকার দোকান-মার্কেট বন্ধ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন