24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) সকালে উপজেলার নিজপাড়া গ্রামের জহুরুল হকের বাড়ির পেছনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে দুই নির্মাণ শ্রমিক। নামার পরপরই মারুফ (১৮) নামের এক কিশোর পা পিছলে ট্যাংকের ভেতরে পড়ে যায়। সে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হিরামানিক গ্রামের আব্দুল খালেকের ছেলে।

লালমনিরহাটে

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

তাঁর সঙ্গে থাকা রহিম (২২), একই এলাকার বাসিন্দা, মারুফকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়দের সহায়তায়ও তাকে উদ্ধার সম্ভব না হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মারুফের মরদেহ উদ্ধার করেন। আহত রহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী সরকার বলেন, “প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।”

উদ্ধারকৃত মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন: আন্তর্জাতিক শ্রমিক দিবসে লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

দেখুন: লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা |

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন